Sokhi Tora Prem Korio Na || IPDC আমাদের গান || Shiuly Sarker

6 Visualizações· 09/16/26
Porosh Soft
Porosh Soft
1 Assinantes
1
Dentro

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ - ১২ সেপ্টেম্বর ২০০৯) বাংলাদেশের একজন কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কর্মজীবনে তিনি পাঁচশো-এর অধিক সংঙ্গীত রচনা করেছেন।বাংলা সঙ্গীতে তাঁকে "বাউল সম্রাট" হিসাবে সম্বোধন করা হয়।

আমাদের এই আয়োজনের প্রথম পরিবেশনা বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি জনপ্রিয় গান।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের 'সখি তোরা প্রেম করিও না' গানটি তাঁর পুত্র শাহ নূর জালালের অনুমতি স্বাপেক্ষে এই অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে। গানটিতে অজ্ঞতাবশত দু’টি শব্দ ভুল ব্যবহার হয়েছে , সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া পরিবেশনার দৈর্ঘ্য বিবেচনা করে এই গানের চারটি অন্তরার মধ্যে তিনটি অন্তরা গাওয়া হয়েছে । দর্শক -শ্রোতাদের জ্ঞাতার্থে অনুষ্ঠান বিবরণীর নিচে গানটির সঠিক ও সম্পূর্ণ কথা দেয়া হলো।

সখী তোরা প্রেম করিও না
কণ্ঠঃ শিউলী সরকার
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
চিত্রগ্রহণঃ মিছিল সাহা

• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• তবলা ও হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• মন্দিরাঃ আলম
• বাঁশিঃ জালাল
• হারমোনিয়ামঃ মাখন
• ড্রামসঃ ডানো
• বেইজঃ তানিম
• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
• ম্যানডোলিনঃ রাজীব
• পিয়ানোঃ তমাল
• কিবোর্ডঃ মীর মাসুম
• কোরাসঃ মন, স্বর্ণা

সখি তোরা প্রেম করিও না
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালো না ।
পিরিত করেছে যে –জন জানে সে- জন পিরিতের কী বেদনা ।।

প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না ।।

লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখো নি
ইউসুফের প্রেমে জুলেখার হয় কত পেরেশানি
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা ।।

পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না ।।

প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক জে-জন সে-মহাজন নাই তার ঘৃণা লজ্জা ভয়
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বুঝে না ।।

(সূত্র: বাউল সম্রাট শাহ আবদুল করিমের পুত্র শাহ নূর জালাল)


#IPDC #SokhiToraPremkoriona #IPDCআমাদেরগান

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


Comentários do Facebook